অ্যাকসেসিবিলিটি লিংক

অযোধ্যার বিতর্কিত জমি সংক্রান্ত মামলার শুনানি আগামী বছরের জানুয়ারি মাসে শুরুঃ ভারতের সুপ্রিম কোর্ট

ভারতের সুপ্রিম কোর্ট আজ বলেছে, অযোধ্যার বিতর্কিত জমি সংক্রান্ত মামলার শুনানি আগামী বছরের জানুয়ারি মাসে শুরু হবে।

অযোধ্যা মামলার গতিপ্রকৃতি সম্পর্কে সুপ্রিম কোর্টের নির্দেশ জানার জন্য সকলেই আজ অপেক্ষা করছিল। বিজেপি ও তার শাখা সংগঠনগুলো আশা করেছিল, এখন থেকে রোজ শুনানি হবে এবং আগামী বছরের সাধারণ নির্বাচনের আগেই একটা ফয়সালা হয়ে যাবে, ভোটের বাক্সে যার প্রতিফলন ঘটবে। কিন্তু প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের তিন সদস্যের একটি বেঞ্চ আজ বলে দেয়, এত তাড়াতাড়ি কিছু করার দরকার নেই। এটা একটা দায়রা মামলা, ২০১৯ এর জানুয়ারি মাসে শুনানি শুরু হবে। প্রধান বিচারপতি এই নির্দেশ দেন দু'মিনিটে, ঠিক দু'টি বাক্যে। তিনি বলেন, আমাদের সামনে আরও অনেক গুরুত্বপূর্ণ মামলা রয়েছে, যেগুলোর দ্রুত বিচার ও নিষ্পত্তি প্রয়োজন। তাই এই মামলাকে অগ্রাধিকার দেওয়া যায় না। মামলা পিছিয়ে যাওয়ায় ক্ষুব্ধ বিশ্ব হিন্দু পরিষদ বলেছে, অনাদি অনন্ত কাল রাম মন্দির নির্মাণের জন্য অপেক্ষা করা যায় না। সংসদের শীতকালীন অধিবেশনে এ বিষয়ে বিল আনা হোক, না হলে অর্ডিন্যান্স জারি করে রাম মন্দির নির্মাণের পথ করে দেওয়া হোক। অন্যথায় ভিএইচপি নেতা বিনয় কাটিয়ার আজ সারা ভারতে আন্দোলনের হুমকি দিয়েছেন।

কেন্দ্রীয় সরকার অবশ্য এর থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছেন, রাম মন্দিরের সঙ্গে ভোট কিংবা সরকারের কোনও সম্পর্ক নেই।

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00

This item is part of
XS
SM
MD
LG