ভারতের মাটিতে ফের ধাক্কা খেল চীনের বাণিজ্যিক স্বার্থ। এ বার ধাক্কা এল ভারতীয় রেলের ‘বন্দে ভারত’ এক্সপ্রেস ট্রেন তৈরির প্রকল্পে। ৪৪টি সেমি হাই স্পিড ট্রেন তৈরির জন্য ডাকা টেন্ডার বাতিলের কথা গতকাল শুক্রবার রাতে জানানো হয়েছে রেলমন্ত্রকের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে। জানা গেছে, বাতিল হওয়া টেন্ডারের দৌড়়ে এগিয়ে ছিল একটি চীনা সংস্থা। এই ট্রেন তৈরির জন্য আগামী সপ্তাহে নতুন টেন্ডার ডাকা হবে, যেখানে মেক ইন ইন্ডিয়া প্রকল্পকে গুরুত্ব দেওয়া হবে।গতকাল শুক্রবার রাতে রেল মন্ত্রকের করা টুইটে লেখা হয়েছে, “৪৪টি সেমি হাই স্পিড ট্রেন (বন্দে ভারত) তৈরির টেন্ডার বাতিল করা হল। এক সপ্তাহের মধ্যে নতুন টেন্ডার প্রকাশ করা হবে। সেখানে মেক ইন্ডিয়া প্রকল্পকে গুরুত্ব দেওয়া হবে।” দেশের ওয়াকিবহাল মহলের অভিমত রেলমন্ত্রকের এই সিদ্ধান্তের জেরে বড়সড় ধাক্কা খেল ভারতের মাটিতে চীনা সংস্থার ব্যবসা।