অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানকে নিয়ন্ত্রণে কৌশল বদল ভারতের

কাশ্মিরে ভারতের ভূমিকা নিয়ে পাকিস্তান প্রায়শই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলে। এমনকি, এবার বিষয়টি রাষ্ট্রসঙ্ঘে তোলবারও হুমকি দিচ্ছে। পাকিস্তানের এই ক্রমাগত অভ্যেসে বিরক্ত ভারতীয় নেতৃত্ব এবার পাকিস্তানকে নিয়ন্ত্রণে রাখতে কৌশল বদল করলেন।

স্বাধীনতা দিবসে লালকেল্লার ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হঠাৎই পাকিস্তান-অধিকৃত কাশ্মির এবং পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে মানবাধিকার লঙ্ঘনের প্রসঙ্গ তোলায় বেশ অবাকই কূটনৈতিক মহল। কই, অতীতে তো ভারতীয় প্রধানমন্ত্রীরা প্রতিবেশী দেশ নিয়ে এমন মন্তব্য করেননি?

সরকারি কর্তাদের ব্যাখ্যা, আসলে পাকিস্তানের কার্যকলাপের পাল্টা কিছু না করলে আর চলছে না। ভারতীয় নেতৃত্বের আশা, এরপর হয়তো ভারতের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ দেখাবে পাকিস্তান। ভারতের লক্ষ্য তো সেটাই। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:00:49 0:00

This item is part of
XS
SM
MD
LG