অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের ইঞ্জিনিয়ারিং ছাত্রদের এবার পড়তে হবে বেদ, পুরাণ, তর্কশাস্ত্র

দেশের ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের এবার পড়তে হবে বেদ, পুরাণ, তর্কশাস্ত্র। এমনটাই জানিয়ে দিয়েছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকলিক্যাল এডুকেশন(এআইসিটিই)।

এই সিদ্ধান্তের প্রসঙ্গে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভেরেকর সংবাদ মাধ্যমে জানিয়েছেন, নতুন এই বিষয়গুলি ইঞ্জিনিয়ারদের সঙ্গে সমাজের সম্পর্ক আরও দৃঢ় করবে। এআইসিটিই-র এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেদ, পুরাণ ছাড়াও সিলেবাসে ‌যোগ হচ্ছে পরিবেশবিদ্যা, সংবিধান, ভারতীয় দর্শন, ভাষাবিদ্যার মতো বিষয়। সব বিষয়গুলিই হবে বাধ্যতামূলক।এআইসিটিই তাদের সিলেবাসে সম্প্রতি বেশ খানিকটা বদল এনেছে। সেখানেই ওইসব নতুন বিষয় অর্ন্তভূক্ত হয়েছে। কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে পাঠক্রমে থিয়োরি কিছুটা কমিয়ে প্রাকটিক্যাল বাড়ানো হবে।

প্রসঙ্গত বলা যেতে পারে প্রতিবছর দেশের তিন হাজার ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সাত লাখ ইঞ্জিনিয়ার পাস করে বের হন। এদের অর্ধেক কাজ পান। দুহাজার পণেরো ষোলো সালের একটি পরিসংখ্যান অনু‌যায়ী দেশের মাত্র তিন লাখ চৌত্রিশ হাজার ইঞ্জি নিয়ার ক্যাম্পাসিংয়ের মাধ্যমে চাকরি পেয়েছিলেন। ওই বিপুল সংখ্যার পড়ুয়াদের জন্য সিলেবাস আরও চ্যালেঞ্জিং হলে উঠল বলে মনে করা হচ্ছে।

please wait

No media source currently available

0:00 0:00:51 0:00

This item is part of
XS
SM
MD
LG