অ্যাকসেসিবিলিটি লিংক

জম্মু-কাশ্মির রাজ্যে জঙ্গীদের সঙ্গে নিরাপত্তা বাহিনির সংঘর্ষে ১১ জন মৃত

সাম্প্রতিক সময়ে জম্মু-কাশ্মির রাজ্যে জঙ্গীদের সঙ্গে নিরাপত্তা বাহিনির সবচেয়ে বড় সংঘর্ষ ঘটল শনিবার রাত থেকে রবিবার দিনভর। মোট মৃত ১১ জন। এর মধ্যে লস্কর-ই-তৈবা গোষ্ঠীর জঙ্গী, সেনাকর্মী আর সাধারণ নাগরিকেরাও রয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন ২৫ জন সাধারণ নাগরিক। এত জঙ্গীকে এক দিনে নিকেশ করতে পারা নিরাপত্তা বাহিনির খুব বড় সাফল্য বলে জানান সেনাকর্তারা।

এত বিরাট সাফল্যের পেছনে দুটি বড় বিষয় রয়েছে। এক, সম্ভবত অন্তত দু দশক ধরে জঙ্গী আন্দোলনের পরে সাধারণ মানুষ ক্লান্ত এবং জঙ্গীদের প্রতি সহানুভূতি হারাচ্ছেন। দুই, জঙ্গীদের গতিবিধি সম্পর্কে নিরাপত্তা বাহিনি ইদানীং খুব নির্দিষ্ট তথ্য পেতে শুরু করেছে। ফলে জঙ্গীদের মোকাবিলায় সাফর‍্য আসছে। সেনাকর্তারা এ দিনের সাফল্য দেখে রীতিমত উত্তেজিত।

please wait

No media source currently available

0:00 0:01:09 0:00

This item is part of
XS
SM
MD
LG