যা আশঙ্কা ছিল, সোমবার রামনবমী পালন নিয়ে তাই ঘটল। সরকারের নিষেধ সত্বেও বিজেপি ও সহযোগী সংগঠনগুলি অস্ত্র নিয়ে মিছিল করে। সোমবার রানিগঞ্জে এমন একটি মিছিল পুলিশ নিয়ন্ত্রণ করতে গেলে সেখানকার পুলিশের ডেপুটি কমিশনারের হাতে একটি বোমা এসে ফাটলে হাত প্রায় উড়ে যায়। আহত হয়েছেন আরও ৫ পুলিশ কর্মী। এ দিনই এক প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অস্ত্র মিছিলের তীব্র নিন্দা করেন। পুলিশকে কড়া ব্যবস্থা দেবারও নির্দেশ দিয়েছেন। সিপিএম নেতা সূর্য্যকান্ত মিশ্র এ ঘটনার নিন্দা করে বলেন, হাঙ্গামার পূর্বাভাস থাকলেও আগাম ব্যবস্থা কেন নিল না পুলিশ?