অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের অস্ত্র প্রস্তুতকারক মিয়ানমারের সামরিক বাহিনীকে অস্ত্র সরবরাহ করেছে - জাস্টিস ফর মিয়ানমার

ভারতের প্রতিরক্ষা দপ্তরের অধীনে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া'র দপ্তর, সরকারি সৌজন্যে পাওয়া ছবি
ভারতের প্রতিরক্ষা দপ্তরের অধীনে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া'র দপ্তর, সরকারি সৌজন্যে পাওয়া ছবি

জাস্টিস ফর মিয়ানমার নামে একটি স্থানীয় অধিকার গোষ্ঠী জানায়,ভারত সরকার নিয়ন্ত্রিত একটি অস্ত্র নির্মাণকারী সংস্থা প্রভাবশালী আমেরিকান এবং ইওরোপীয় শেয়ারহোল্ডারদের সহায়তায় মিয়ানমারের কাছে অস্ত্র সরবরাহ করছে। যদিও মিয়ানমারের সামরিক বাহিনী পহেলা ফেব্রুয়ারী সে দেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করেছে এবং জনগণের প্রতিরোধ নির্মূল করতে শত শত লোককে হত্যা করেI

জাস্টিস ফর মিয়ানমার নামের এই গ্ৰুপটি এ মাসের শুরুতে তাদের রিপোর্টে জানায় বিশ্বজনীন ব্যবসা ট্র্যাকিং সার্ভিস,"পানজিভা" থেকে সংগৃহিত তথ্য অনুযায়ী ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড জুলাই মাসে মিয়ানমারের সামরিক বাহিনীর মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান, মেগা হিল জেনারেল ট্রেডিং কোম্পানি লিমিটেডের কাছে রিমোট নিয়ন্ত্রিত উইপন্স স্টেশনের জন্য নানাবিধ পার্টস সরঞ্জাম পাঠিয়েছেI

যুক্তরাষ্ট্র ভিত্তিক "পানজিভা" প্রতিষ্ঠানটি ভারত সহ ১৯ টি দেশ থেকে সরকারের জারি করা রেকর্ড ব্যবহার করে বাণিজ্যিক শিপিং তথ্য সংগ্রহ করে এবং সেই তথ্য ভাগাভাগি করে। ভয়েস অব আমেরিকা স্বতন্ত্রভাবে জাস্টিস ফর মিয়ানমারের কাছ থেকে এই তথ্যের সত্যায়ন করেছেI

বহু অনলাইন রেকর্ড ও স্টক ট্র্যাকিং সাইটে দেখা যায় যে নামীদামী বেশ কয়েকটি বিদেশী কোম্পানি ভারত ইলেকট্রনিক্স সংস্থার শেয়ারভূক্ত, যে সংস্থাটির ৫.১% ভারত সরকারের মালিকানাধীনI এতে অন্তর্ভুক্ত রয়েছে যুক্তরাষ্ট্রের গোল্ডম্যান স্যাক্স এসেট ম্যানেজমেন্ট এবং ভ্যানগার্ড গ্ৰুপ, ফ্রান্সের শীর্ষ ব্যাঙ্ক BNP পারিবাস এবং জাপানের ইন্সুরেন্স কোম্পানি নিপ্পন লাইফ' র ভারতীয় সহযোগী প্রতিষ্ঠানI

যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অন্যান্য কয়েকটি দেশ মিয়ানমারে সামরিক অভ্যুথানের পর ইতিমধ্যেই সে দেশের সামরিক নেতা ও তাদের সরাসরি নিয়ন্ত্রণে থাকা কোম্পানিগুলির বিরুদ্ধে কতগুলি নিষেধাজ্ঞা আরোপ করেছেI

জাস্টিস ফর মিয়ানমার সংস্থার মুখপাত্র ইয়াদানার মাউং যুক্তরাষ্ট্রের প্রতি ভারত ইলেক্ট্রনিক্স প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটির নিষিদ্ধিকরণ তালিকায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানান, যাতে করে ভারতের অস্ত্র প্রস্তুতকারকদের কাছে যুক্তরাষ্ট্রের রপ্তানির বেলায় অতিরিক্ত শর্ত আরোপ করা যায়I

XS
SM
MD
LG