ভারতের লোকসভা নির্বাচন প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। মোট সাত দফায় ভোট গ্রহণ হচ্ছে, তার সপ্তম ও শেষ দফা ভোট হবে ১৯শে মে, রবিবার। এই নির্বাচনে প্রায় আশি কোটি ভোটদাতার মধ্যে মহিলাদের সংখ্যা প্রায় অর্ধেক। কিন্তু ভারতের সংসদ বা কেন্দ্রীয় আইনসভায় মহিলা প্রতিনিধি সেই তুলনায় নিতান্তই কম। এই বৈষম্যের নানা দিক নিয়ে দীপংকর চক্রবর্তী'র প্রতিবেদন।