ইয়েমেনের সরকারকে সমর্থনদানকারি সৌদি নেতৃত্বাধীন জোট আজ দেশটির রাজধানী সানায় বিমান আক্রমণে কমপক্ষে ছয় জনকে হত্যা করেছে।
এই বিমান হামলায় শহরটি বিভিন্ন লক্ষ্যস্থলের উপর আক্রমণ চালানো হয়েছে এবং অনেকগুলো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০১৪ সালের শেষ থেকে সানা, ইরান সমর্থিত হুথি বিদ্রোহিদের নিয়ন্ত্রণে রয়েছে এবং আজকের এই বিমান হামলার দিন কয়েক আগে সৌদি আরবের তেলের পাইপ লাইনে ড্রোন আক্রমণের জন্য হুথিরা দায় স্বীকার করে।
সৌদি আরবের উপ-প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান প্রতিপক্ষ ইরানকে ঐ পাইপ লাইনে আক্রমণ চালানোর বিষয়টিকে সন্ত্রাসী কর্মকান্ড বলে অভিহিত করেছেন।
ইয়েমেনের যুদ্ধে হাজার হাজার লোক নিহত হয়েছে এবং ঐ দরিদ্র দেশটি এখন দূর্ভিক্ষের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। জাতিসংঘ বলছে দু'কোটি চল্লিশ লক্ষ লোকের মানবিক সাহায্যের প্রয়োজন রয়েছে।