অ্যাকসেসিবিলিটি লিংক

ফারাহ্‌ কবীর জাতিসংঘের সহস্রাব্দের উন্নয়ন লক্ষের দশম বার্ষিকীতে যোগ দেন

বাংলাদেশে এ্যাকশান এইড সংস্থার কান্ট্রি ডিরেক্টার ফারাহ্ কবীর নিউইয়র্কে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জন সংক্রান্ত এক বিশেষ সম্মেলনে যোগ দিতে এসেছিলেন। তিনি বলেন, ‘এই প্রথমবার জাতিসংঘ সাধারণ পরিষদের আগে, তারা যে বিবৃতি তৈরী করছে, সেখানে বেসরকারী প্রতিষ্ঠান, সুশীল সমাজ, এবং প্রাইভেট সেক্টরকে আমন্ত্রণ জানানো হয়েছে – তাদের দাবী ও তাদের চিন্তাধারা পেশ করার জন্য। সেপ্টেম্বর মাসে যে সাধারণ পরিষদের অধিবেশন হবে তাকে লক্ষ্য করেই এই আয়োজন’।

This item is part of
XS
SM
MD
LG