অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্ব শক্তিবর্গ এবং ইরানের কর্মকর্তাদের মধ্যে পারমানবিক বিষয়ক বৈঠক



বিশ্ব শক্তিবর্গের সংগে ইরানের কর্মকর্তাদের বৈঠকে ইরানের বির্তকীত পারমানবিক কর্মসূচী বিষয়ে পুণরায় একটি সিদ্ধান্তে পৌছানোর চেষ্টায় শুক্রবার খুবসমান্যই অগ্রগতি হয়েছে।

কাজাখস্তানের আলমাটিতে শুক্রবার পরমাণু বিষয়ক আলোচনার প্রথম দিনে
নাম প্রকাশে অনিচ্ছুক একজন পশ্চিমা কূটনীতিক বলেন, গত ফেব্রুয়ারী মাসে অনুষ্ঠিত পরমাণু বিষয়ক শেষ আলোচনায়, পি ফাইফ প্লাস ওয়ান দলের গৃহিত প্রস্তাবের জবাব ইরান পরিষ্কার এবং সার্বিক দিতে ব্যার্থ হয়েছে।

ঐ প্রস্তাবে ইরানের পরমাণু প্রকল্পগুলো বন্ধ করা এবং পরিষোধিত ইউরেনিয়াম মজুত ত্যাগ কারার বিনিময়ে ইরানকে কিছু পন্য বানিজ্য করার অনুমতি দেওয়া হবে যার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় বহাল আছে।

ইরানের ডেপুটি মধ্যস্তকারী আলি বাঘেরী সাংবাদিকদের বলেন, তাদের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব করা হয়েছে, যাকে তিনি নতুন মাত্রার সহযোগীতা বলে মন্তব্য করেন।

আলমাতির এই বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ি ৫ সদস্য দেশ জার্মানি ও ইরান অংশ নিয়েছে।
This item is part of
XS
SM
MD
LG