অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকে বোমা বিষ্ফোরণে ২৩ জন নিহত



ইরাকের রাজধাণী বাগদাদের কাছে একটি মসজিদের বাইরে একটি বোমা বিস্ফোরণে ২৩ জন নিহত হয়। সূন্নী প্রার্থনাকারীদের লক্ষ্য করে বিস্ফোরণটি ঘটানো হয়।

এই সপ্তাহে ইরাকে একের পর এক বোমা হামলায় কয়েক ডজন মানুষ নিহত হবার পর শুক্রবার রাজধা্নীর ঠিক উওরে বাকুবায় আক্রমণ হয়।

বৃহস্পতিবারে বাগদাদ ও কিরকূকের শিয়া আবাসিক এলাকায় আলাদা আক্রমণ ঘটে। গাড়ী বোমা আক্রমণে ২৫জন নিহত হয়। বুধবার বাগদাদ এবং আরো অন্যান্য শহরে বোমা হামলায় ৩৩ জন প্রান হারায় এবং অনেকে আহত হয়েছে।

মানুষের প্রাণনাশের জন্য প্রধাণ মন্ত্রী নূরী আল মালিকী ক্রমোবর্ধমান জাতি গোষ্ঠীগত সহিংসতাকে দায়ে করেছেন। গতমাসে নিরাপত্তা বাহিনী কিরকূকে সূন্নী বিক্ষোভকারীদের শিবিরে দমন আভিযান চালানোর পর হানাহানি বেড়ে যায়।
This item is part of
XS
SM
MD
LG