অ্যাকসেসিবিলিটি লিংক

ইসলামিক ষ্টেট জঙ্গী দমনে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ইরাক পাঠানো হচ্ছে

যুক্তরাস্ট্রের সেনা কর্মকর্তারা জানিয়েছেন ইরাক ও সিরিয়ায় ইসলামিক ষ্টেট জঙ্গী দমনে বিশেষ বাহিনী পাঠানো হচ্ছে। যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তা কর্নেল ষ্টিভ ওয়ারেন বলেন এই দলটি কমান্ডোসহ ১০০ সদস্যের বিশেষ প্রশিক্ষিত বাহিনী এবং তারা বাছাই করা কিছু অভিযানে অংশ নেবেন।

এদিকে বুধবার ব্রাসেলস থেকে পররাষ্ট্রমন্ত্রী জন কেরী বলেছেন ইরাকী সরকারকে ইতিমধ্যেই ঐ বিশেষ বাহিনী পাঠানোর বিষয়ে বলা হয়েছে যে কয়েক সপ্তাহের মধ্যে তাদেরকে ইরাক পাঠানো হবে।

ইরাকী প্রধানমন্ত্রী হায়দার আল আবাদী যুক্তরাষ্ট্রের এই ঘোষণার প্রশংসা করে বলেছেন ঐ বিশেষ বাহিনীর কাজকর্মে ইরাকের পক্ষ থঞেকে তাদেরকে সকল সহায়তা দেয়া হবে।

This item is part of
XS
SM
MD
LG