রবিবার তুরস্কে একটি বাড়িতে মর্টারের গোলা এসে পড়ায়, ৫ জন আহত হয়।কয়েক কিলোমিটার দূরেই কুর্দী যোদ্ধা ও ইসলামিক স্টেট চরমপন্থীদের মধ্যে প্রচন্ড লড়াই হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেছে জীবন বিপন্ন করার মতো আহত নন তারা। এখনও স্পষ্ট নয় কোথা থেকে মর্টার এসেছে।
সিরিয়ান সীমান্ত শহর কোবানী যা আইন আল আরব নামেও পরিচিত সেখানে সংঘর্ষ তৃতীয় সপ্তাহের মতো শুরু হয়েছে। তুরস্ক সীমান্তে সামরিক বাহিনী মোতায়েন করেছে। কিন্তু তারা এখনও হস্তক্ষেপ করেনি।
সিরিয়া ও ইরাকে সেনারা যাতে সংশ্লিষ্ট হতে পারে সে জন্য তুর্কী আইনপ্রনেতারা ভোট দিয়েছেন। ওই দুই দেশে ইসলামিক স্টেট, ভূমি দখলের লক্ষ্যে আক্রমণ অভিযান চালাচ্ছে।