অ্যাকসেসিবিলিটি লিংক

ইটালীর কর্মকর্তারা পরিত্যাক্ত জাহাজের নিয়ন্ত্রণ নিল

ইটালীর কর্মকর্তারা শত শত অভিবাসীসহ পরিত্যাক্ত মালবাহী একটি জাহাজের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। ইটালীর সমুদ্র উপকূলে জাহাজ ছেড়ে ক্রুরা চলে যায়।

এ সপ্তাহে, ইটালীর উপকূল রক্ষীবাহিনী দ্বিতীয় আরো একটি জাহাজ উদ্ধার করল।

ইটালীর উপকূল রক্ষী বাহিনীর কর্মকর্তারা একটি হেলিকাপ্টারে করে জাহাজের ডেকে অবতরণ করেন।

জাহাজটিতে সিয়ারা লিয়নের পতাকা উড়তে দেখা যায়। ইটালীর দক্ষিণ পূর্বএর অত্যন্ত বিপোদ সংকুল সমুদ্র উপকূলে পরিত্যাক্ত ঐ জাহাজে কোন ইলেক্ট্রিসিটি নেই এবং কোন ক্রুকে সেখানে পাওয়া যায়নি। কর্তৃপক্ষ বলছেন, মাহিলা এবং শিশুসহ জাহাজে অনুমানিক সাড়ে ৪’শ যাত্রী রয়েছে। ধারণা করা হচ্ছে যে যাত্রীরা বেশির ভাগই সিরিয়ার।

This item is part of
XS
SM
MD
LG