অ্যাকসেসিবিলিটি লিংক

জাপানের প্রধানমন্ত্রী পার্লামেন্টের নিম্নকক্ষ ভেংগে দিলেনঃ নির্বাচন ১৪ই ডিসাম্বর

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে নির্বাচনের পূর্ব প্রস্তুতি হিসেবে পার্লামেন্টের নিম্নকক্ষ ভেংগে দিয়েছেন। আশা করা হচ্ছে যে নির্বাচন অনুষ্টিত হবে ১৪ই ডিসাম্বর।

বলা হচ্ছে মিঃ আবে সরকারের সমর্থন আরও জোরদার করার লক্ষ্যেই শুক্রবার এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যখন কিনা জাপানের অর্থনীতির তৃতীয় কোয়াটারে অপ্রত্যাশিতভাবে মন্দা দেখা দিয়েছে। তিনি ১০ শতাংশ

বিক্রয় কর বাড়ানোর অজনপ্রিয় পদক্ষেপটি আগামি অক্টোবর মাস পর্যন্ত পিছিয়ে দিচ্ছেন।

মিঃ আবের দল পার্লাম্যান্টে সংখ্যা গরিষ্টতা হারালে জাপানের নেতা ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর অঙ্গীকার ব্যাক্ত করেছেন।

বিশ্লেষকেরা বলছেন, পার্লামেন্টে কোয়ালিশন সরকারে ক্ষমতাসীন দল লিবারাল ডেমোক্রেটিক পার্টি কোমেইটো পার্টির চাই্তে সংখ্যাগরিষ্টতা লাভ করবে।

This item is part of
XS
SM
MD
LG