অ্যাকসেসিবিলিটি লিংক

জনসন এন্ড জনসন তাদের ভ্যাকসিন অনুমোদনের প্রার্থনা করেছে 

যুক্তরাষ্ট্রের অন্যতম ওষুধ প্রস্তূতকারী প্রতিষ্ঠান, জনসন এন্ড জনসন বৃহস্পতিবার জানায়, তারা যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ প্রশাসন বা FDA 'র কাছে তাদের এক ডোজের ভ্যাকসিনের অনুমোদনের জন্য আবেদন করেছেI FDA জানিয়েছে, ২৬শে ফেব্রূয়ারি জরুরি বৈঠকে তাদের অনুমোদনের বিষয়টি আলোচনা করা হবেI

পরীক্ষায় এযাবত, জনসন এন্ড জনসন ভ্যাকসিন, ৬৬% কার্যকর বলে প্রমাণিত হয়েছেI তবে অন্যদিকে, দুটি ডোজ সমৃদ্ধ, ফাইজার-বায়োএনটেক এবং মোডেরনা ভ্যাকসিন, ৯৫% কার্যকর বলে প্রমাণিত এবং সমাদৃত হয়েছেI

জনসন এন্ড জনসন ভ্যাকসিন, চালান ও সরবরাহের সময় হিমাংকের নিচে সংরক্ষণের প্রয়োজন পরে না এবং একটি মাত্র ডোজ দিতে হয়I সংস্থাটি ইউরোপেও অনুমোদন লাভের প্রয়াস চালাচ্ছেI সংস্থাটি জানায়, অনুমোদন পেলেই তারা সরবরাহ শুরু করতে পারবেI

This item is part of
XS
SM
MD
LG