অ্যাকসেসিবিলিটি লিংক

তিয়ানানমেনের নিহতদের স্মরণ দিবস অনুষ্ঠানের প্রাক্কালে হংকং'র আয়োজককে গ্রেফতার 

শুক্রবার হংকং পুলিশ, ১৯৮৯ সালের তিয়ানানমেন দমন অভিযানে নিহতদের বার্ষিক অনুষ্ঠানের আয়োজক, চৌ হ্যাং টুংকে গ্রেফতার করেছেI চীনের দেশপ্রেমী গণতান্ত্রিক আন্দোলনের সমর্থনে হংকং জোটের ভাইস চেয়ারওম্যান, মিস টুং 'র গ্রেফতার, গণতান্ত্রিক আন্দোলনের প্রতি চরম এক আঘাতI

সেই আন্দোলনের স্মরণে জনগণের সমাবেশে বাধা দিতে হাজার পুলিশকে শহরের বিভিন্ন এলাকায় ও প্রধান সড়কে মোতায়েন করা হয়েছেI জোটের একজন সদস্য টুইটার মারফত জানান, মিস টুংকে অননুমোদিত সমাবেশ আয়োজনের অভিযোগে গ্রেফতার করা হয়I

জুন মাসের ৪ তারিখে হংকং এর ভিক্টোরিয়া পার্কে ভাবগম্ভীর পরিবেশে জনগণ প্রদীপ জ্বালিয়ে, নীরবে তিয়ানানমেনের নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে থাকেনII

This item is part of
XS
SM
MD
LG