অ্যাকসেসিবিলিটি লিংক

কাবুলের পশ্চিম মধ্যাঞ্চলে দুটি আত্মঘাতী আক্রমণের ঘটনা

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রক এটা নিশ্চিত করেছেন যে আজ স্থানীয় সময়ে বিকলে কাবুলের পশ্চিম মধ্যাঞ্চলে দুটি আত্মঘাতী আক্রমণের ঘটনা ঘটে। আফগান রাজধানীতে এ মাসে এটি হচ্ছে বড় রকমের আক্রমণের দ্বিতীয় ঘটনা।মন্ত্রকের মুখপাত্র নাজিব দানিশ বলেন যে বেশ জনা কয়েক জঙ্গি , কাবুল পুলিশের সদর দপ্তরে হামলা চালিয়ে দু জন পুলিশকে হত্যা করে তার পর পরই শহরে অভিজাত এলাকা শাহর-এ-নওতে দ্বিতীয় আক্রমণটি ঘটে। সেখানে অনেক এনজিও এবং বহু জাতিক কোম্পানির দপ্তর ও রয়েছে।দানিশ বলছেন , দুটি স্থানেই বন্দুকধারীরা কাছের ভবনগুলোতে আশ্রয় গ্রহণ করে এবং নিরাপত্তা বাহিনী তাদের তল্লাশি চালিয়ে যাচ্ছে। পুলিশ ঐ অঞ্চলের ভবনগুলো থেকে লোকজনকে সরিয়ে দেয়।আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রক নিশ্চিত করেছে যে ছ জন আহত ব্যক্তিকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবারের এই হামলার দায় অবশ্য কেউ স্বীকার করেনি।এ মাসের গোড়ার দিকে কাবুলে পর পর দুটি আক্রমণে ন জন সাংবাদিকসহ মোট ২৫ জন প্রাণ হারায় । কথিত ইসলামিক স্টেট গোষ্ঠি এই হামলার দায় স্বীকার করেছে। তালেবান বসন্তকালে আল খান্দাক নামের আক্রমণ শুরু করার পর থেকে আফগানিস্তানে সহিংসতা মাথাচাড়া দিয়ে উঠেছে।

This item is part of
XS
SM
MD
LG