অ্যাকসেসিবিলিটি লিংক

বৈশ্বিক পর্যায়ে আরো দায়িত্বশীল ভূমিকার রাখার জন্য ভারতের প্রতি আহবান জন কেরীর

যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে বৈশ্বিক পর্যায়ে আরো দায়িত্বশীল ভূমিকার রাখার জন্য ভারতের প্রতি আহবান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী।

নয়া দিল্লির Indian Institute of Technology (IIT) তে মেধাবী শিক্ষার্থীদের সমাবেশে জন কেরী ভারতকে প্রতিষ্ঠিত শক্তি উল্লেখ করে বলেন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বের বৃহত্তম দুই গনতন্ত্রের দেশের অনেক দায়িত্ব রয়েছে।

সন্ত্রাস রোধ থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন পর্যন্ত সকল সমস্যা সমাধানে আমাদেরকে আরো বলিষ্ঠভাবে কাজ করতে হবে বলে জন কেরি উল্লেখ করেন।

ভারত সফর শেষে জন কেরী চীনের হুয়াংঝুতে জি ২০ সম্মেলনে যোগ দেবেন।

This item is part of
XS
SM
MD
LG