অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেন নিয়ে প্যারিসে কেরী-লাভরফ বৈঠক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরী মঙ্গলবার প্যারিসে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সার্গেই লাভরফের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সব বিদেশী বাহিনী প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।

কেরী পুর্ব ইউক্রেনের Donetsk বিমান বন্দরের কাছে ইউক্রেনের সরকারী বাহিনী এবং রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের লড়াই বন্ধের ও আহ্বান জানান। তিনি বলেন যে ইউক্রেন-রুশ সীমান্ত বরাবর সার্বভৌমত্ব ফিরিয়ে আনতে হবে এবং সেখানে বিচ্ছিন্নতাবাদীরা স্বাধীনতার জন্যে যদি কোন গণভোট আয়োজন করে , আন্তর্জাতিক সম্প্রদায় তার স্বীকৃতি দেবে না।

তিনি এর আগের খবরের সত্যতা নিশ্চিত করেন যে রুশ সৈন্যরা ইউক্রেন থেকে সরে যাওয়া শুরু করেছে। সেটি ছিল রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রধান পুর্ব শর্ত। তবে তিনি বলেন যে ভারী অস্ত্র শস্ত্র একন ও সরানো হয়নি।

This item is part of
XS
SM
MD
LG