অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে নেয়ায় সিরিয়ার সরকারের প্রশংসা করলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক পরিদর্শকদের সিরিয়ার রাসায়নিক অস্ত্র মজুদ ধ্বংসের কাজ শুরু করার একদিন পর, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে নেয়ার জন্যে সিরিয়ার সরকারের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
মিঃ কেরি সোমবার বলেছেন, নিরাপত্তা পরিষদ প্রস্তাব পাশ করার এক সপ্তাহ পর যে প্রথম অস্ত্র ধ্বংস করা হলো তা বেশ গুরুত্ব বহন করে।

তিনি বলেছেন “আমি আজকেই তাদের হয়ে কিছু বলতে যাব না। কারণ, আমি জানি না কয়েক মাস পরে কি হবে। তবে সূচনাটি ভালো হয়েছে। এবং আমাদের সবার শুভ সূচনাকে স্বাগত জানানো উচিত”।

কেরি সোমবার ইন্দোনেশিয়ায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দেখা করেন। মিঃ লাভরভ বলেছেন, প্রেসিডেণ্ট বাশার-আল-আসাদের সরকার যাতে সহযোগীতা করে সেজন্যে সিরিয়ার মিত্র রাশিয়া সব কিছু করতে প্রস্তুত।
This item is part of
XS
SM
MD
LG