অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ কোরিয়া উত্তরের দুই নাগরিক ফেরত পাঠালো

উত্তর কোরীয়র দুই নাগরিককে বহিষ্কার করেছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় জানিয়েছে ঐ দুই উত্তর কোরীয় ১৬ জন জেলেকে খুন করে গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় ঢুকেছিল বলে সন্দেহ করা হচ্ছে।
গত শনিবার জাপান সাগরের জলসীমার কাছে ২০ বছর বয়সী ওই দুই ব্যক্তির সন্ধান পাওয়ার পর দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা তাদেরকে জেরা করে।
তদন্তে দেখা যায় ওই দুইজন তাদের নৌকার ১৬জন জেলেকে হত্যা করেছে এবং তারপর দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যায়।
মন্ত্রণালয়ের মুখপাত্র লি সাং-মিন জানিয়েছেন বৃহস্পতিবার দুই কোরিয়ার মধ্যকার সীমান্তবর্তী পানমুনজম গ্রামের মধ্য দিয়ে দুইজনকে উত্তর কোরিয়ায় ফেরত পাঠানো হয়েছে ।

This item is part of
XS
SM
MD
LG