অ্যাকসেসিবিলিটি লিংক

সঙ্কটে এঙ্গেলা মার্কেল, দুটি রাজ্যের প্রাথমিক নির্বাচনে তাঁর পার্টি পরাজিত 

রবিবার অনুষ্ঠিত জার্মানির দুটি রাজ্যের নির্বাচনে, চ্যান্সেলর এঙ্গেলা মার্কেলের পার্টি পরাজিত হয়েছেI সেপ্টেম্বরের ২৬ তারিখে সাধারণ নির্বাচনের আগে জার্মান জনগণের মনের ভাব যাচাই করতে অনুষ্ঠিত হয়েছে জার্মানির, ব্যাডেন উইর্থেমবার্গ ও পার্শবর্তী, রাইনল্যান্ড পালাটিনেট রাজ্যে এই নির্বাচনI

করোনা সঙ্কটে অব্যবস্থাপনা ও টিকাদানে মন্থরতার কারণে, চ্যান্সেলর মার্কেলের ভাবমূর্তি শুধু ক্ষুন্নই হয়নি, জনগণ তাঁর প্রতি ক্রোধ প্রকাশ করেছেনI যথেষ্ট পরিমানে ভ্যাকসিন নিশ্চিত না করার কারণে, জার্মানির জনগণ এখন তৃতীয় সংক্রমণের ডেউ আশা করছেনI তাই সহজেই অনুমেয় যে, এঙ্গেলা মার্কেলের রাজনৈতিক ভবিষ্যৎ হয়তোবা ঝুঁকির মুখেI

This item is part of
XS
SM
MD
LG