অ্যাকসেসিবিলিটি লিংক

ভূমধ্যসাগরে ২৪৫ জন শরনার্থী নিখোঁজ

জাতিসংঘ শরনার্থী সংস্থা জানিয়েছেন ভূমধ্যসাগরে গত সপ্তাহে ২৪৫ জন শরনার্থী বা অভিবাসি নিখোঁজ হয়েছে। ধারনা করা হচ্ছে তাদের অনেকেই বা সবাই মারা গেছে।

সংস্থার পক্ষ থেকে বলা হয় রবিবার লিবায়া উপকুলে ১৬৩ জন নিখোঁজ হয়। লিবায়ান কোস্ট গার্ড এক নারী ও ৬ পুরুষকে উদ্ধার করেছে।

শুক্রবার ৮ জন নিখোঁজ হয় এক রাবার ডিঙ্গি ডুবে গিয়ে। এছাড়া আরো দুটি ছোট নৌকা ডুবে ১৯০ জন মারা যায়।

শরনার্থী সংস্থার মতে এ বছর ১৩০০ বেশী ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মারা যায়।

This item is part of
XS
SM
MD
LG