অ্যাকসেসিবিলিটি লিংক

৪৫০ জন হিন্দু শরণার্থীদের দিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হচ্ছে

রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসা ৪৫০ জন হিন্দু শরণার্থীদের দিয়েই রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হচ্ছে। আগামী ২২শে জানুয়ারি প্রত্যাবাসন শুরু হবে এমনটাই জানিয়েছেন মিয়ানমারের সমাজকল্যাণ ও ত্রাণমন্ত্রী ড. উইন মিয়াত আইয়ি। গত ২৩শে নভেম্বর সই হওয়া চুক্তি অনুযায়ী ২ মাসের মধ্যে প্রত্যাবাসন শুরু হওয়ার কথা ছিল। সে অনুযায়ী প্রত্যাবাসন শুরু হচ্ছে।

ঢাকায় কর্মকর্তারা বলছেন, বাস্তুচ্যুত হিন্দু ধর্মাবলম্বীদেরকে সম্পূর্ণ আলাদা একটি ক্যাম্পে রাখা হবে। বাংলাদেশ আশা করছে, ১ লাখ রোহিঙ্গাকে ফেরত পাঠানো সম্ভব হবে। রোহিঙ্গাদের বসতবাড়ি প্রায় নিশ্চিহ্ন। রোহিঙ্গা অধ্যুষিত প্রায় ৮শ’ গ্রামের অর্ধেকের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বর্মী বাহিনী পুড়িয়ে দিয়েছে ২৮৮ গ্রাম।

বৃহস্পতিবার ঢাকায় এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে প্রত্যাবাসন পরবর্তী ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠক সূত্র জানায়, প্রত্যাবাসন শুরুর আগে আগামী মাসে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে, গত ২৫শে আগস্ট রাখাইনে সহিংসতা শুরু হওয়ার পর প্রায় ৬ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট

please wait

No media source currently available

0:00 0:01:00 0:00

This item is part of
XS
SM
MD
LG