রোহিঙ্গাদের ওপর অত্যাচারের তদন্ত করতে গিয়ে গ্রেফতার হলেন ২ রয়টার্স সাংবাদিক - কিয় সো উ এবং ওয়া লোন। অভিযোগ, রাষ্ট্রের গোপন তথ্য এঁরা জোগাড়ের চেষ্টা করছেন। অভিযোগ প্রমাণে সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ডের বিধান। দীর্ঘ অর্ধ শতকের সেনা শাসনের পরে এখন গণতন্ত্র প্রতিষ্ঠা হলেও সেনাদের দাপট রয়েছে বিভিন্ন স্তরে। রোহিঙ্গাদের ওপর অত্যাচারকে রাষ্ট্রসঙ্ঘ ও আমেরিকা-সহ বিভিন্ন দেশ তীব্র নিন্দা করেছে। হয়তো এই চাপের ফলেই এই প্রথম ও দেশের সেনাবাহিনির তরফে স্বীকার করা হল, গত ২ সেপ্টেম্বর সেনারা হত্যা করেছে ১০ রোহিঙ্গাকে।রয়টার্স-এর প্রেসিডেন্ট স্টেফেন অ্যাডলার এই গ্রেপ্তারির নিন্দা করে সাংবাদিকদের দ্রুত মুক্তির দাবি তোলেন। বলেন, সাংবাদিকের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ মেনে নেওয়া যায় না।
বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।