অ্যাকসেসিবিলিটি লিংক

নাফটা নিয়ে মত পরিবর্তন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলছেন যে, মেক্সিকো এবং কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো এবং এটা খুবই সম্ভব যে এ তিনটি দেশ এ রকম একটি চুক্তিতে পৌঁছাতে পারে, যাতে ২৩ বছরের পুরোনো North American Free Trade Agreement বা NAFTA ‘য় আমুল পরিবর্তন আনা যায়।

এক টুইটার বার্তায় ট্রাম্প আজ বলেন যে, এর আগের দিন তিনি মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিখ পেনা নিয়েটো এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছ থেকে ফোন পেয়েছেন। তারা বলছেন, এই নাফটা চুক্তি বাতিল না করে এ ব্যাপারে আলোচনা করা যেতে পারে এবং প্রেসিডেন্ট বলেন তিনি এতে রাজি হয়েছেন। তবে ট্রাম্প এ কথাও বলেন যে, আমরা যদি এ ব্যাপারে ন্যায্য চুক্তি না করতে পারি, তা হলে আমরা নাফটা বাতিল করে দেবো।

নির্বাচনী প্রচার অভিযানের সময়ে তিনি নাফটার সমালোচনা করেছেন, বলেছেন এই চুক্তি আমেরিকান শ্রমিকদেরকে অসুবিধায় ফেলেছে। বিশেষত যখন যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো সস্তা শ্রমের জন্য তাদের কাজ মেক্সিকোতে সরিয়ে নেয়ার কারণে যুক্তরাষ্ট্রের শ্রমিকরা বেকার হয়ে পড়ছেন।

ট্রাম্পের আজকের মন্তব্যের আগেই হোয়াইট হাউজ বলেছে যে, এই এই তিন নেতা নাফটার ব্যাপারে আবারও দ্রুত আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন যাতে তিনটি দেশই উপকৃত হয়।

This item is part of
XS
SM
MD
LG