অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে নির্বাচনের আগে নতুন জোট গঠন করা হচ্ছে

আফগানিস্তানে ভোটদানে যোগ্য লোকজন , আসন্ন সংসদ ও প্রাদেশিক নির্বাচনের জন্য নিজেদের নাম নিবন্ধন করাচ্ছেন এবং রাজনীতিকরা তাদের প্রস্তুতি হিসেবে জোট বাঁদার চেষ্টা করছেন।

আফগানিস্তানের দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট , যিনি একজন প্রখ্যাত উজবেক নেতা এবং উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা বর্তমানে নির্বাসিত জেনারেল আদুল রশিদ দোস্তাম বিরোধীদের জন্য গুরুত্বপূর্ণ এক ব্যক্তি হয়ে দাঁড়িয়েছেন।

২০১৪ সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে দোস্তাম যে ভাবে ক্ষমতাসীন প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ গণিকে সমর্থন জানিয়েছিলেন তাতে গণির অবস্থান অনেক বেশি দৃঢ় হয়েছিল। তবে এক বছরের ও বেশী সময় আগে , জেনারেল একটি ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হলে্, তিনি তুরস্কে নির্বাসিত জীবন যাপন করছেন। কেউ কেউ বলছেন যে আদালতে তাঁর বিরুদ্ধে আনা মামলাটি ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

গতকাল ফেইসবুকে প্রচারিত অনেকগুলো ছবিতে দেখা গেছে যে দোস্তাম আংকারায় কয়েকজন সুপরিচিত আফগান রাজনীতিক এবং তাদের কিছু প্রতিনিধির মাঝে হাত ধরে দাঁড়িয়ে আছেন । দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচনের আগে তাঁরা একাত্মতা ঘোষণা করছেন।

This item is part of
XS
SM
MD
LG