অ্যাকসেসিবিলিটি লিংক

পুরোপুরি করোনামুক্ত দেশের নাম নিউ জিল্যান্ড

New-Zealand
New-Zealand

বিশ্ব যখন করোনা ভীতিতে প্রতিটি প্রহর গুনছে, ভারতে যখন সংক্রমণের সংখ্যা ৩.৪৯.৬৯১ ছাড়িয়ে গেছে, অক্সিজেন ও শয্যার অভাবে যখন দিল্লিতে রোগীদের হাসপাতাল থেকে ফিরিয়ে দেয়া হচ্ছে, শশানে স্থানের অভাবে খোলা মাঠে বা উন্মুক্ত জায়গায় দেহ পুড়িয়ে ফেলা হচ্ছে, এমন পরিস্থিতিতে নিউ জিল্যান্ড গড়লো নুতন বিশ্ব রেকর্ড, শিল্পী মাতিযূ ওয়াল্টার্স অকল্যান্ডের ইডেন পার্কে স্টেডিয়ামে তাঁর ব্যান্ড সিক্স সিক্সটি (Six60) নিয়ে ৫০,০০০ ভক্তদের মাতিয়ে রাখলেনI শনিবার রাতের এই কনসার্টকে করোনা মহামারী শুরু হবার পর, বিশ্বের সর্ববৃহৎ কনসার্ট বলে উল্লেখ করা হয়েছেI

ব্যান্ডটি জানায়, নভেম্বরে তারা ইউরোপে ও বৃটেনে সংগীত পরিবেশন করতে আগ্রহীI তাদের আশা, এরই মধ্যে পৃথিবীর বহু জায়গা করোনামুক্ত হবে এবং করোনাকে বিদায় জানিয়ে বৃহৎ সংখ্যায় সংগীতপিপাসুরা তাদের আসরে যোগ দেবেনI

This item is part of
XS
SM
MD
LG