অ্যাকসেসিবিলিটি লিংক

নাইজেরিয়ায় বন্দুকধারীরা ১৪০জন ছাত্রকে অপহরণ করেছে 

একজন স্কুল কর্মকর্তা জানান, সাম্প্রতিক সময়ের স্কুলের ছাত্রছাত্রীদের লক্ষ্যবস্তু করে অপহরণের ঘটনায়, বন্দুকধারীরা সোমবার উত্তর পশ্চিমাঞ্চলীয় নাইজেরিয়ায় একটি বোর্ডিং স্কুল থেকে ১৪০জন ছাত্রকে অপহরণ করেছেI উত্তর পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলীয় নাইজেরিয়ায় ভারী অস্ত্রে সজ্জিত অপরাধী চক্র, প্রায়শই গ্রামে লুটপাট চালায়, মুক্তিপনের দাবি কোরে গবাদি পশু অপহরণ করে থাকেI

হামলাকারীরা নিরাপত্তা সদস্যদের লক্ষ্য কোরে গুলি করে এবং তাদের পরাভূত করে এবং পরে কাদুনা রাজ্যের বেথেল ব্যাপ্টিস্ট হাই স্কুলের বোর্ডিংয়ে থাকা, ১৬৫ জন ছাত্রকে অপহরণ করেI তবে ২৫টি ছাত্র পালিয়ে যেতে সক্ষম হয়I

কাদুনের পুলিশ প্রধান হামলার কথা স্বীকার করেন, তবে ছাত্রদের প্রকৃত সংখ্যার ব্যাপারে কিছু জানাতে পারেন নিI

(এএফপি)

This item is part of
XS
SM
MD
LG