ভাইরাস সংক্রমণের আশংকায় উত্তর কোরিয়ার রাজধানী, পিয়ং ইয়ং ত্যাগ করেছেন কূটনীতিকদের একটি দল, অস্থায়ীভাবে তাদের মিশনগুলিও বন্ধ করে দেয়া হয়েছেI ফেইসবুক পোস্টে উত্তর কোরিয়ার রুশ দূতাবাস জানায়, রাশিয়া, জার্মানি, ফ্রান্স এবং সুইটজারল্যান্ড'র ৮০জনের একটি কূটনীতিক দল সোমবার রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর, VLADIVOSTOK এসে পৌঁছানI উত্তর কোরিয়াতে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত, কলিন ক্রুকস টুইটার মারফত জানান, জার্মান ও ফ্রান্সের দূতাবাসের সহকর্মীদের দুঃখের সঙ্গে বিদায় জানাচ্ছি, তবে আমাদের ব্রিটেনের দূতাবাস খোলা থাকবেI
কূটনীতিক, তাদের পরিবার পরিজন ও স্টাফ সদস্যের উড়ানের প্রয়াস নেয়া হয়েছিল বহুদিন ধরে, তবে অবশেষে উত্তর কোরিয়ার যাত্রীবাহী বিমান, AIR KORYO 'র উড়ানে তাদের VLADIVOSTOK নিয়ে যাওয়া হয়I