অ্যাকসেসিবিলিটি লিংক

৮ বছর বয়সী এক শিশুর চিঠির অভিযোগে মিশিগানের ফ্লিন্টে যাচ্ছেন প্রেসিডেন্ট ওবামা

৪ঠা মে মিশিগানের ফ্লিন্ট শহর সফর করবেন প্রেসিডেন্ট ওবামা। ফ্লিন্ট শহরে সম্প্রতি পানিতে শিশা ধরা পড়া নিয়ে ব্যাপক খবর প্রচার হওয়ার প্রেক্ষিতে তিনি সেখানে যাচ্ছেন।

হোয়াইট হাউজ কর্তৃপক্ষ জানিযেছে ঐ শহরের আমারিয়ানা কোপেনী নামের ৮ বছর বয়সী এক শিশুর এ সংক্রান্ত অভিযোগ জানিয়ে লেখা এক চিঠি পাওয়ার পর তিনি সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন। কোপেনী ঐ শহরের ১ লাখ অধিউবাসির একজন যারা পানযোগ্য ও গোসলযোহগ্য পানি সুবিধা থেকে বঞ্চিত।

This item is part of
XS
SM
MD
LG