অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে অগ্রগতি হয়েছে, কিন্তু অর্জন ভঙ্গুরঃ প্রেসিডেন্ট ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা

প্রেসিডেন্ট ওবামা আজ বৃহসপতিবার বলেছেন যে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র আফগানিস্তান, অগ্রগতি সাধন করছে এবং আগামী বছর আফগানিস্তানের হাতে নিয়ন্ত্রন হস্তান্তর করা শুরু হবে।

মি ওবামা হোয়াইট হাউজে, আফগানিস্তান ও পাকিস্তানে রন কৌশলের ওপর তার প্রশাসনের করা মূল্যায়নটি প্রকাশ করেন। তিনি বলছেন, যুক্তরাষ্ট্র আলকায়দার বিরুদ্ধে বিরামহীনভাবে লড়াই চালিয়ে যাবে। তিনি বলছেন আরও লোক ভর্তি করা, প্রশিক্ষন দেওয়া এবং বিভিন্ন দেশে যাওয়ার ব্যাপারে এদের নেতারা আরো বেশি চাপের সম্মুখীন হচ্ছেন। তিনি বলেন তা সত্বেও আলকায়দা এখনো হুমকি হিসেবে রয়ে গেছে এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তারা যুদ্ধ করছে।

মি ওবামা বলছেন আফগানিস্তানে তালেবানের গতি রুদ্ধ হয়েছে এবং কোন কোন এলাকায় তা বিচ্ছিন্ন হয়ে গেছে, তবে এই অর্জন ভঙ্গুর এবং তা যে কোন সময় বদলে যেতে পারে।

মি ওবামার এই মূল্যায়নে বলা হচ্ছে যে পাকিস্তানের সংগে যুক্তরাষ্ট্রের সম্পর্ক যথেষ্ট ঘনিষ্ট হলেও মাঝে মধ্যে টানাপোড়েনও হয়ে থাকে। এতে বলা হচ্ছে, আফগানিস্তানের সংগে সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় যাতে না থাকে সেজন্যে পাকিস্তানের কাছ থেকে আরও সহযোগিতা দরকার।

যুদ্ধ কৌশলের মূল্যায়ন প্রকাশিত হল, আফগানিস্তানে আরো অতিরিক্ত ৩০ হাজার সৈন্য পাঠাবার কথা মি ওবামা ঘোষনা্ করার এক বছর পর।

This item is part of
XS
SM
MD
LG