অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ চীন সাগর প্রসংগে প্রেসিডেন্ট বারাক ওবামা কড়া মন্তব্য

প্রেসিডেন্ট বারাক ওবামা জি ২০ সম্মেলনে যোগ দেওয়ার জন্য আজ শনিবার চীনে গিয়েছেন। এর আগে সিএনএন সংবাদ মাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাত কারে তিনি বলেছেন বিতর্কিত অঞ্চলে তাদের পদক্ষেপের জন্য চীনকেই এর দায়ভার বহন করতে হবে আর সেই বার্তাই তিনি বেজিং-কে দেওয়ার পরিকল্পনা করছেন। তিনি বলেন, আপনারা এমন একটি চুক্তিতে সাক্ষর করেন, সেখানে সমুদ্রসীমা সম্পর্কিত বিষয়গুলোতে আন্তর্জাতিক মধ্যস্থতার কথা রয়েছে। তবে এটা সত্যি যেফিলিপিনস বা ভিয়েতনাম অথবা অন্যান্য দেশের চাইতে আপনারা বৃহৎ দেশতবে এর অর্থ এই নয় যে--- চারিদিকে এই শক্তি দেখাতে হবে। ওবামা বলে আপনাদের অন্তর্জাতিক আইন মান্য করতেহবে । ওবামা বলেন, শি জিনপিংকে এই বার্তা দেওয়ারই পরিকল্পনা করছি যে তিনি যেন আমেরিকাকেদৃষ্টান্ত হিসেবে দেখেন যে দেশটি তার শক্তি বজায় রেখেও তা সংযত থাকে। তিনি বলেন চীনের দায়িত্বশীল হওয়া প্রয়োজন ।

This item is part of
XS
SM
MD
LG