জাপানের স্পীড স্কেটার ২১ বছর বয়স্ক কিই সায়েতোকে পরীক্ষা করে তার শরীরে বলবর্ধক এ্যাসেটাযোলামাইড পদার্থ পাওয়া যায়। সায়েতো স্বেচ্ছায় তার নিষেধাজ্ঞা মেনে নিয়ে অলিম্পিক ভিলেজ থেকে চলে যেতে সম্মত হয়। জাপানী অলিম্পিক দলের প্রধান ইয়াসুও সায়েতো বলেন – সে তার অপরাধ অস্বীকার করতে পারেনি, তাই সাময়িক নিষেধাজ্ঞা মেনে নেওয়া ছাড়া তার জন্য কোন বিকল্প ছিল না। অবশ্যই এই সিদ্ধান্ত দারুণ কষ্টকর ছিল। তবে সায়েতো বলেছে, সে যে দোষী নয় তা প্রমাণের জোর চেষ্টা করবে কারণ সে কোন ধরণের নিষিদ্ধ ওষুধ খায়নি। জাপান ২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের স্বাগতিক দেশ তাই জাপানের জন্য এই ঘটনা বিব্রতকর সন্দেহ নেই।
পিয়ংচ্যাং-এ শীতকালীন অলিম্পিকে নিষিদ্ধ শক্তিদায়ক ওষুধ সেবনের প্রথম ঘটনা