অ্যাকসেসিবিলিটি লিংক

জার্মান ও কানাডার ক্রীড়াবিদরা তৃতীয় স্বর্ণপদক জিতলেন

সোচি অলিম্পিকে আজ সোমবার জার্মানী এবং কানাডার দুজন ক্রীড়াবিদ তাদের ক্রীড়াজ়ীবনের তৃতীয় স্বর্ণপদক জিতলেন।

কানাডার চার্লস হেমলিন জয়ী হয়েছেন, ১৫শ মিটার শর্ট ট্র্যাক স্পিড স্কেটিংএ।

মহিলাদের আলপাইন স্কিইয়িং-এ প্রথম হলেন জার্মানীর Maria Hoefl-Riesch। তিনি সময় নিয়েছিলেন ২ মিনিট ৩৪.৬২ সেকেন্ড। একই প্রতিযোগীতায় দ্বিতীয় হয়েছেন, অস্ট্রিয়ার Nicole Hosp, তৃতীয় হয়েছেন যুক্তরাষ্ট্রের Julia Mancuso।

আজ সোমবার নরওয়ের স্কিয়ার, Ole Einar Bjoerndalen লড়বেন তার ত্রয়োদশ অলিম্পিক মেডালের জন্যে। তিনি অংশ নেবেন ১২.৫ কিলোমিটার biathlon-এ।
This item is part of
XS
SM
MD
LG