অ্যাকসেসিবিলিটি লিংক

​ইরাকে অন্তত ১০ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে


জাতিসংঘ বলছে এ বছর ইরাকে লড়াই শুরু হবার পর থেকে অন্তত ১০ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

ইরাকী সেনা এবং বিদ্রোহীরা শুক্রবার ইরাকের একটি প্রধান তেল শোধনাগারে ক্রমাগত লড়াই করে যাচ্ছে যখন যুক্তরাষ্ট্র সুন্নী জংগীদের বিরুদ্ধে লড়াইএ সাহায্যের জন্য সেখানে সামরিক উপদেষ্টা পাঠানোর প্রস্তুতু নিয়েছে।

রাজধানী বাগদাদের আড়াই’শ কিলোমিটার উত্তরে বেইজীতে অবস্থিত তেল শোধনাগারের নিয়ন্ত্রণ দখল করা জন্য মংগলবার থেকে প্রচন্ড লড়াই শুরু হয়েছে। মঙ্গলবার পর্যন্ত পাওয়া খবরে বলা হচ্ছে যে ঐ স্থাপনাটি উভয় পক্ষই আংশিক ভাবে দখল করে রেখেছে।

ওদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে ISIL এর যোদ্ধারা রাসায়নিক অস্ত্র ভান্ডারের স্থাপনাটি দখল করে রেখেছে।

যুক্তরাষ্ট্রেরে প্রেসিডেন্ট বারকা ওবামা বলেন, তাঁর ভাষায়, “আমেরিকার যৌদ্ধৃ বাহিনী পুনরায় লড়াই করার জন্য ইরাকে যাবে না। শুধুমাত্র এই সমস্যা সমাধান করার জন্য হাজার হাজার সেনা প্ররণের ক্ষমতা আমাদের নেই।”
This item is part of
XS
SM
MD
LG