অ্যাকসেসিবিলিটি লিংক

নিজামীর ফাঁসির দন্ড কার্যকর হওয়ায় উদ্বেগ প্রকাশ করে পাকিস্তানের পার্লামেন্টে সর্বসম্মতভাবে প্রস্তাব পাস

পাকিস্তানের পার্লামেন্ট বুধবার বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসির দন্ড কার্যকর হওয়ায় সর্বসম্মতভাবে এক প্রস্তাব পাস করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

পাকিস্তান রেডিও ওয়েবসাইট সূত্রে জানা গেছে, বুধবার ন্যাশনাল এ্যাসেম্লীতে গৃহীত প্রস্তাবে যুদ্ধাপরাধ বিচারের আইন-কানুন ও পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে একে আইন, বিচার ও মানবাধিকার বিরোধী বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে, পয়েন্ট অফ অর্ডারে কয়েকজন পার্লামেন্ট সদস্য জনাব নিজামীর ফাঁসির দন্ড কার্যকর করায় নিন্দা জানিয়েছেন।

এদিকে, পাকিস্তানের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জনাব নিজামীর ফাঁসির দন্ড দেয়াকে দুর্ভাগ্যজনক ও দুঃখজনক বলে উল্লেখ করেছে।

এ সপ্তাহেই পাকিস্তান সরকার জনাব নিজামীর রিভিউ আবেদন খারিজ হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছিল। যার কড়া প্রতিবাদ জানিয়েছিল বাংলাদেশ। ঢাকা থেকে আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:00:20 0:00

XS
SM
MD
LG