অ্যাকসেসিবিলিটি লিংক

গিলগিতে ১২টি স্কু্লে আগুন

স্থানীয় সংবাদ মাধমের খবরে বলা হয়েছে, পাকিস্তানের গিলগিত বাল্টিসতান অঞ্চলে বৃহস্পতিবার রাতে অজ্ঞাতনাম কিছু লোক ১২টি স্কুলে আগুন ধরিয়ে দেয়। এর মধ্যে ৬টি স্কুলই ছিল বালিকা বিদ্যালয়।

কিছু কিছু ক্ষেত্রে স্কুলের বই-পত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। নির্মানাধিন কিছু স্কুল ভবনও ধ্বংস করা হয়।

স্থানীয় সংবাদপত্র পামির টাইমসের খবরে বলা হয়েছে, এলাকাবাসীরা বৃহস্পতিবার রাতে বিস্ফোরণের আওয়াজ শুনতে পেয়েছেন। গিলগিত অঞ্চলে শিক্ষার হার সবচাইতে কম আর সেখানকার দিয়ামের শহরের স্কুলগুলোই পুড়িয়ে দেওয়া হয়।

This item is part of
XS
SM
MD
LG