অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানের বিরোধী দলীয় নেতার সীমান্ত খুলে দেবার আহ্বান

পাকিস্তানের বিরোধী দলীয় নেতা ইমরান খান বলেছেন, আফগানিস্তান ও পাকিস্তানের দীর্ঘমেয়াদী সু-সম্পর্ক দুটি দেশের মধ্যে উম্মুক্ত সীমান্ত ও মুক্ত বাণিজ্যের ওপর নির্ভর করবেI পাকিস্তান একতরফা ভাবে প্রায় ২,৬০০ কিলোমিটার বিশেষতঃ পার্বত্য এলাকা কাঁটাতার দিয়ে নিয়ন্ত্রণ করছেI সরকার দাবী করে যে, এতে অপরাধী ও সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে সহায়ক হয়I

তবে বিরোধী নেতা জানান, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলির মতো পাকিস্তানকেও তাদের সীমানা খুলে দিতে হবে, যাতে করে এর সুফল ভোগ করবেন দুটি দেশের জনগণI

This item is part of
XS
SM
MD
LG