অ্যাকসেসিবিলিটি লিংক

আজ যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট জর্জ হার্বাট ওয়াকার বুশের রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠান

George HW Bush
George HW Bush

যুক্তরাষ্ট্রের প্রয়াত ৪১তম প্রেসিডেন্ট জর্জ হার্বাট ওয়াকার বুশের শেষকৃত্য অনুষ্ঠান আজ। গত শুক্রবার টেক্সাসের হিউস্টনে তাঁর নিজ বাসস্থানে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছেলি ৯৪ বছর।

দীর্ঘদিন তিনি নানা স্বাস্থ্য জটিলতায় ভোগেন। তিনি ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত হোয়াইট হাউসে দায়িত্বরত ছিলেন। সোমবার তাঁর মরদেহ ওয়াশিংটনে নিয়ে আসা হয় এবং কাপিটল রোটুন্ডাতে রাখা হয়।

ওয়াশিংটনের ন্যাশনাল ক্যাথেড্রালে রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানের পর তাঁকে সমাহিত করা হবে টেক্সাসের প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে।

This item is part of
XS
SM
MD
LG