আলজিরিয়ার রাজধানীতে বিরোধী বিক্ষোভকারীরা সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিবাদ জানানোর সময়ে বিক্ষোভকারী এবং পুলিশ এর মধ্যে সংঘর্ষ হয়েছে।
লাঠি হাতে পুলিশের সঙ্গে শত শত শ্লোগানমুখর বিক্ষোভকারীরা ধ্বস্তাধ্বস্তি হয়েছে যারা আজ রাজধানী আলজিয়ার্স এ একটি সরকারী ভবনের দিকে মিছিল করে যাবার চেষ্টা করছিল। প্রতিবাদ আয়োজকরা বলেন যে বহু বিক্ষোভকারিই আহত হয়। কর্মকর্তারা বলেন যে ৭ জন পুলিশ কর্মকর্তাও আহত হন।
অধিক সংখ্যক লোকের বেকারত্ব এবং উচ্চ খাদ্যমূল্যের কারণে এ মাসে আলজেরিয়ায় অনেকগুলি বিক্ষোভ দেখা। প্রায় একই রকম বিক্ষোভে পার্শ্ববর্তী তিউনিশিয়ার প্রেসিডেন্ট জাইনাল আবেদিন বেন আলী ক্ষমতাচ্যুত হন।
আজ অ্যালজিয়ার্সে কোন কোন বিক্ষোভকারী আলজিরিয়ার পতাকার পাশাপাশি তিউনিশিয়ার পতাকা ও নাড়ান এবং গণতান্ত্রিক সংস্কারের আহ্বান জানান।