রবিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পমপেও উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ার প্রচেষ্টায় তারা যেন ভিয়েতনামের ধাঁচে তা করে। তিনি বলেন আমেরিকার বিরুদ্ধে ভিয়েতনাম যুদ্ধের অবসান ঘটার ৫ দশক পর, যেমন করে হ্যানয় করেছিল।
আমেরিকার শীর্ষ কূটনীতিক, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কার্যক্রম ভেঙ্গে ফেলার বিষয়ে আলোচনার জন্য পিয়ংইয়ং এ দুদিন কাটানোর পর, ভিয়েতনামের রাজধানীতে যান। তিনি বলেন ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের ২৩ বছর ধরে যে সম্পর্ক স্বাভাবিক রয়েছে, সেটাই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কাছে একটা প্রমাণ হওয়া উচিত যে যুক্তরাষ্ট্র সাবেক শত্রু রাষ্ট্রের সঙ্গে নতুন সম্পর্ক গড়তে পারে।
উত্তর কোরিয়া যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করেছে যে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে যুক্তরাষ্ট্র ‘গুণ্ডাদের মতো’ কৌশল ব্যবহার করে চাপ প্রয়োগ করছে, পমপেও সেই অভিযোগের বিষয়ে তেমন গুরুত্ব দেননি। তিনি বলেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদও বহুবার পারমাণবিক নিরস্ত্রীকরণ একই দাবী জানিয়েছে উত্তর কোরিয়ার কাছে।