অ্যাকসেসিবিলিটি লিংক

পোপ ফ্রান্সিস ঢাকায়

খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান নেতা পোপ ফ্রান্সিস বাংলাদেশে ৮০ ফুট বাই ৫০ ফুট প্রস্থের এক সুবিশাল মঞ্চ থেকে ৮০ হাজার মানুষের উপস্থিতিতে শান্তি ও সম্প্রীতির ডাক দেবেন। শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠেয় এই অনুষ্ঠানের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে এই মঞ্চ তৈরি করা হয়েছে। কুঁড়েঘরের আদলে নির্মিত এই মঞ্চে রঙ-এর বাহাদুরি তেমন নেই। আছে হরেকরকম কার্পেটের ঝলমল উপস্থিতি। বুয়েটের স্থাপত্যকলা বিভাগের একদল স্থাপত্য শিল্পী এই মঞ্চটি তৈরি করেছেন।

প্রেসিডেন্ট আবদুল হামিদ এক বাণীতে বলেছেন, পোপের এই সফরের ফলে কেবল খ্রিস্টান সম্প্রদায় নয়, বরং সকল ধর্মের মানুষের মধ্যে সাম্য, ঐক্য, সম্প্রীতি ও শান্তির সুবাতাস প্রবাহিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পোপ ফ্রান্সিসের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভ্যাটিকানের মধ্যেকার সম্পর্ক আরো জোরদার ও ঘনিষ্ঠ হবে।

ওদিকে, পোপের সফরকালে নিরাপত্তায় কোন ফাঁক-ফোকড় রাখা হয়নি। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। শত শত সিসি ক্যামেরা বসানো হয়েছে। দেড় লাখ বিশেষ ধরনের নিরাপত্তা কার্ড ইস্যু করা হয়েছে। একশোর বেশি বিদেশী সাংবাদিক পোপের এই সফর কাভার করতে ঢাকা আসছেন।

please wait

No media source currently available

0:00 0:01:25 0:00

This item is part of
XS
SM
MD
LG