অ্যাকসেসিবিলিটি লিংক

ইউরোপের বিভিন্ন শহরে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ 

ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে অস্থিতিশীল যুদ্ধবিরতি স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও, সমগ্র ইউরোপ জুড়ে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ অব্যাহত রয়েছেI এসব প্রতিবাদ-বিক্ষোভ মধ্য-প্রাচ্যের সহিংসতার কারণে সৃষ্ট, যা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলিকে দ্বিধাবিভক্ত করেছে এবং যাতে আরো অস্থিরতার আশংকা বাড়ছেI

হাজার হাজার প্রতিবাদকারী প্যারিস ও অন্যান্য বড় বড় শহরে বিক্ষোভে অংশ নেন এবং ফিলিস্তিনি জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইউরোপের অন্যান্য শহরেও বিক্ষোভ পালিত হয়েছেI প্যারিসের 'প্লেস দে লে রেপাবলিকি'তে প্রতিবাদকারীরা 'প্যালেস্টাইনের জয় হবে' এবং 'ঘাতক ইসরাইল' স্লোগান তোলেনI

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইউরোপীয় ইউনিয়নের একমাত্র স্থায়ী সদস্য, ফ্রান্স গত সপ্তাহে মিশর ও জর্ডনের সঙ্গে সহযোগিতা করে শুক্রবার, ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে যুদ্ধবিরতি সম্পাদনে অসাধারণ ভূমিকা রাখেI

This item is part of
XS
SM
MD
LG