অ্যাকসেসিবিলিটি লিংক

সালেহর পদতাগের পরিকল্পনার পর ও ইয়েমেন এ বিক্ষোভ অব্যাহত

সালেহর পদতাগের পরিকল্পনার পর ও ইয়েমেন এ বিক্ষোভ অব্যাহত
সালেহর পদতাগের পরিকল্পনার পর ও ইয়েমেন এ বিক্ষোভ অব্যাহত

ইয়েমেনের রাজধানীতে সরকার বিরোধী বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহর অবিলম্বে পদত্যাগের দাবি করছে। এর আগেই গতকাল প্রেসিডেন্ট সালেহ , বিরোধীদের সঙ্গে একটি আনুষ্ঠানিক চুক্তি সই করে তিরিশ দিনের মধ্যে পদত্যাগ এবং ক্ষমতা্ হস্তান্তর করার উপসাগরীয়- আরব উদ্যোগে রাজি হয়েছিলেন।

সানায় বিক্ষোভকারীরা ঐ চুক্তি সম্পর্কে সংশয় পোষণ করেন , কেউ কেউ বলেন যে বিরোধী জোট তাদের প্রতিনিধিত্ব করছে এমনটি তারা মনে করছেন না।

প্রতিবাদকারীরা দাবি করেন যে মি সালেহ এবং তার পরিবারের সদস্যদের বিচারের সম্মুখীন করা হোক তবে ৬ জাতি উপসাগরীয় সহযোগিতা পরিষদ এর মধ্যস্থতায় স্বাখ্ষরিত ঐ চুক্তিতে প্রেসিডেন্ট এবং তার পরিবারের সদস্যদের বিচার থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ইয়েমেনে ৩২ বছর ধরে ক্ষমতায় থাকা মি সালেহর বিরুদ্ধে দু মাস ব্যাপী ব্যাপক প্রতিবাদ চলছে।

This item is part of
XS
SM
MD
LG