অ্যাকসেসিবিলিটি লিংক

কাতারে বিশ্বকাপ ফুটবল আয়োজনে পাকিস্তানের সহায়তা কামনা

২০২২ সালে কাতারে বিশ্বকাপ ফুটবল আয়োজনে নিরাপত্তাসহ নানা বিষয়ে পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে সহায়তা চেয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন নাসের বিন খলিফা।

কাতারে রাষ্ট্রীয় সফরে থাকা পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া কাতার এমিরি ল্যান্ডের কমান্ডার আল থানির সঙ্গে সাক্ষাৎ করেন।

পাকিস্তানী গনমাধ্যম বিভাগের তথ্য অনুসারে কাতারের প্রধানমন্ত্রী বলেছেন কাতারের মানুষেরা পাকিস্তানকে দারুনভাবে সমূল্যায়ন করে। তিনি আশা করেন বিশ্বকাপ ফুটবল আয়োজনে কাতারের পাশে থেকে সহায়তা করবে পাকিস্তান। সাইবার নিরাপত্তা প্রতিরক্ষা এবং ভ্রমণ বিষয়েও পাকিস্তানের সহযোগীতা কামনা করেন তিনি।

This item is part of
XS
SM
MD
LG