অ্যাকসেসিবিলিটি লিংক

রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ক্ষতির সম্ভাবনা নেই -শেখ হাসিনা

রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিপক্ষে যারা আন্দোলন বিরোধীতা করছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের তীব্র ভাষায় সমালোচনা করেছেন এবং বলেছেন, বিদ্যুৎ কেন্দ্র যেখানে নির্মাণ করা হবে সেখানে না গিয়েই তারা এর ক্ষতিকর প্রভাবের কথা বলছেন। প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন যে, এর ফলে কোনো ক্ষতির সম্ভাবনা নেই। প্রধানমন্ত্রী চট্টগ্রামে এক অনুষ্ঠানে বলেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনে নয়, রামপালেই স্থাপন করা হবে।
এদিকে, রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে গত বৃহস্পতিবার তেল গ্যাস বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটির ডাকা হরতালে পুলিশের লাঠিপেটায় দুজন টেলিভিশন সাংবাদিক আহত হওয়ার প্রতিবাদে ঢাকার শাহবাগে বেশকিছু সাংবাদিক মানববন্ধন করেছেন। তার বারবার ঘটতে থাকা ধরনের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।...ঢাকা থেকে আমীর খসরু

please wait

No media source currently available

0:00 0:00:57 0:00

XS
SM
MD
LG