অ্যাকসেসিবিলিটি লিংক

নির্বাচনে কারচুপি হলে বিএনপি এতো ভোট পেতো না : প্রধানমন্ত্রী হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিটি কর্পোরেশনের নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করেছেন। বুধবার ঢাকায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন যে নির্বাচনে কারুচপি হলে বিএনপি সমর্থিত প্রার্থিরা এতো ভোট পেতো না। শেখ হাসিনা বলেন যে বিএনপিকে জনগণ ব্যালটের মাধ্যমে প্রত্যাখ্যান করেছে।

এ দিকে জাতিসংঘের সদরদপ্তরে এক নিয়মিত প্রেস ব্রিফিং এ মুখপাত্র বলেছেন কারচুপির অভিযোগে বিএনপি সিটি কর্পোরেশনের নির্বাচন বর্জন বিষয়টি সম্পর্কে জাতিসংঘের মহাসচিব অবগত রয়েছেন । তিনি যথাযথ কর্তৃপক্ষকে সব অভিযোগ তদন্ত করতে এবং বিরোধীদলকে তাদের উদ্বেগ প্রকাশের জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলকে ব্যবহারের আহ্বান জানিয়েছেন। সহাসচিব সব পক্ষকে শান্তিপুর্ণ উপায়ে রাজনৈতিক মতপার্থক্য প্রকাশের অনুরোধ ও জানিয়েছেন।

ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অর্থাৎ টিআইবি নির্বাচনে তাদের কথায় নজিরবিহীন কারচুপি , গোলযোগ এবং সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ এবং বিএনপি’র নির্বাচন বর্জন করাকে বিতর্কিত ভাবে মাঝপথে বয়কট বলে উল্লেখ করেছে।

This item is part of
XS
SM
MD
LG